সংবাদ শিরোনাম:
কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয় ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
‎কারাম পূজা উদযাপন উপলক্ষে খানপুর ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎কারাম পূজা উদযাপন উপলক্ষে খানপুর ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিরামপুর দিনাজপুর ৩নং খানপুর ইউনিয়ন আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব ‘কারাম পূজা’ উদযাপনের প্রস্তুতি উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬, রোজ শুক্রবার ৩নং খানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী করমতলি ফুটবল খেলার মাঠে জাঁকজমক পূর্ণভাবে এই কারাম পূজা অনুষ্ঠিত হবে।

‎আয়োজিত মতবিনিময় সভায় বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় অধিবাসীগণ অংশগ্রহণ করেন। সভায় উৎসবটি সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
‎
‎উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী পার্টির (BAP) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও ৩নং খানপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “কারাম পূজা আদিবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য প্রতীক। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী ২৫ সেপ্টেম্বরের আয়োজনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করে তোলা হবে।”
‎
‎আয়োজকরা জানান, ২৫ সেপ্টেম্বর করমতলি ফুটবল খেলার মাঠে দিনব্যাপী কারাম পূজার পূজা-অর্চনা, ঐতিহ্যবাহী নাচ-গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এতে বিভিন্ন এলাকা থেকে প্রচুর দর্শনার্থী ও পুণ্যার্থীর আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে।
‎
‎

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com