
এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এক নারী ও তার দুই মেয়েকে এলোপাতাড়ি মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় রুপসানা নামে এক নারী ও তার দুই মেয়ে আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর ২০২৬,বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে স্থানীয় বাসিন্দা শিউলি,ইউসুফ আলী সরদার, খোরশেদ,সোহাগ ও তার স্ত্রী,খুশি এবং শহীদাসহ কয়েকজন দলবদ্ধ হয়ে রুপসানার বাড়িতে যান। একপর্যায়ে তারা বাড়ির দরজা ভেঙে অনধিকার ভাবে ঘরে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়। বাদিনী রুপসানার অভিযোগ,ঘরে প্রবেশের পর অভিযুক্তরা তাকে ও তার দুই মেয়েকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় লাঠি,কাঠি ও বেল্ট দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ রয়েছে।
মারধরের একপর্যায়ে রুপসানার হাতে কেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তার দুই মেয়েকেও লাঠি দিয়ে পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। হামলার ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী রুপসানা বলেন, বাড়িতে ঢুকে তাদের ওপর কেন হামলা করা হয়েছে,সে বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি নিজের ও সন্তানদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। এ ঘটনায় আহতদের চিকিৎসা নেওয়ার বিষয়েও পরিবারটির পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
তবে অভিযোগে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযোজন করা হবে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে। নারী ও শিশুদের ওপর হামলার অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply