সংবাদ শিরোনাম:
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নবাবগঞ্জে আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান,আদালতে সোপর্দ; অপরাধ দমনে কঠোর অবস্থানে পুলিশ সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ,শিক্ষকের বিরুদ্ধে ফুলবাড়ীতে থানায় লিখিত অভিযোগ রাণীশংকৈলের কোচল সীমান্তে ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে ৪২ বিজিবি দিনাজপুরের কসবায় বাংলাদেশ আদিবাসী পার্টির ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত ‎ ২১০ শিক্ষার্থীর মাঝে বিরামপুরে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পপির বৃক্ষরোপণ কর্মসূচি হেমন্তের আগমন চন্দনা রানী অভিনেতা চন্দনা রানী রাণীশংকৈলে অটোবাইকের অতিরিক্ত ভাড়া আদায়, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা সীমান্তবর্তী ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশার চাদর, ভোগান্তিতে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ রাণীশংকৈলে নাশকতা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার
মন্ত্রী জাহিদ হোসেনকে ঘিরে বিরামপুরের জোতবানী ও বিনাইলে বিএনপির কর্মীসভা

মন্ত্রী জাহিদ হোসেনকে ঘিরে বিরামপুরের জোতবানী ও বিনাইলে বিএনপির কর্মীসভা

এমডি রেজওয়ান আলী, বুরো প্রধান:দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৬ নম্বর জোতবানী ইউনিয়ন শাখা ও ৫ নম্বর বিনাইল ইউনিয়ন শাখার উদ্যোগে পৃথক মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আয়োজিত এসব সভায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সভাগুলোতে সাংগঠনিক কার্যক্রম জোরদার,নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা হয়। ৬ নম্বর জোতবানী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সভার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় পায়রা উড়িয়ে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন ৬ নম্বর জোতবানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বিরামপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো.মোশাররফ হোসেন।
সভায় তৃণমূল নেতাকর্মীদের বিভিন্ন বিষয়,সাংগঠনিক কার্যক্রম এবং ইউনিয়ন পর্যায়ে দলের কর্মকাণ্ড আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করা হয়। নেতাকর্মীরা স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে নিজেদের মতামত ও প্রত্যাশার কথা জানান। এ সময় স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে প্রধান অতিথি অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অন্যদিকে,বিরামপুর উপজেলার ৫ নম্বর বিনাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগেও অনুষ্ঠিত হয় বৃহৎ কর্মীসভা ও মতবিনিময় সভা। এতে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
বিনাইল ইউনিয়ন বিএনপির আয়োজিত সভায়ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় দলীয় কার্যক্রমকে আরও সক্রিয় ও সুসংগঠিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় নেতাকর্মীরা জানান,তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মত বিনিময়ের মাধ্যমে সাংগঠনিক বিভিন্ন সমস্যা,প্রত্যাশা ও করণীয় সম্পর্কে ধারণা পাওয়া যায়। এ ধরনের সভা ইউনিয়ন পর্যায়ে দলের কার্যক্রমকে আরও সমন্বিত করতে ভূমিকা রাখবে বলে তারা মনে করেন। উল্লেখ্য,এর আগেও বিরামপুর উপজেলার জোতবানী ও বিনাইল ইউনিয়নে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com