
নিজস্ব প্রতিবেদক: দিনাজপুর জেলা বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায়
উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রোড়া গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল একদিনের আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট। ‘প্রোড়া গ্রাম চেংমারী উন্মুক্ত ক্লাব’-এর উদ্যোগে প্রোড়া গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
গ্রামের তরুণ ও যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় কয়েকটি দল অংশগ্রহণ করে। দিনব্যাপী অনুষ্ঠিত এই খেলায় মাঠজুড়ে দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে চিত্তরঞ্জন পাহান বলেন, “যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি এই সুন্দর আয়োজনের জন্য ক্লাব কর্তৃপক্ষ ও আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য সুধীজন এবং বিপুল সংখ্যক যুবসমাজ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। দিনশেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণের মাধ্যমে মনোজ্ঞ এই ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply