সংবাদ শিরোনাম:
খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়
খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ

খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: বিরামপুর উপজেলাধীন আসন্ন ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠেছে। এই নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের নির্বাচনী প্রচার-প্রচারণা জোরকদমে চলছে।

নির্বাচনী পোস্টার ও জনসাধারণের সাথে কথা বলে জানা গেছে, মোঃ মোতাহার হোসেন একজন পরিশ্রমী, সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে এলাকায় সুপরিচিত। এলাকার উন্নয়নে কাজ করার লক্ষ্যে তিনি এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনী পোস্টারে তিনি নিজেকে একজন যোগ্য প্রার্থী হিসেবে দাবি করে ভোটারদের মূল্যবান ভোট ও সহযোগিতা প্রত্যাশা করেছেন। এলাকার জনগণ তার এই দাবির প্রতি ইতিবাচক সাড়া দিচ্ছেন বলে জানা গেছে।

৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তার পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। জনগণের মতে, মোঃ মোতাহার হোসেন নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক চাহিদাগুলোর উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

আগামীতে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে মোঃ মোতাহার হোসেনের জয়ের সম্ভাবনা উজ্জ্বল বলে ধারণা করা হচ্ছে। এলাকার ভোটারদের প্রত্যাশা, যোগ্য প্রার্থী হিসেবে মোঃ মোতাহার হোসেনকে নির্বাচিত করে তারা এলাকার উন্নয়নে অবদান রাখবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com