সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
বিরামপুরে প্রকাশ্যে মারধরের অভিযোগ: অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

বিরামপুরে প্রকাশ্যে মারধরের অভিযোগ: অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার | বিরামপুর,দিনাজপুর
দিনাজপুরের বিরামপুর পৌর এলাকায় প্রকাশ্যে এক ব্যক্তিকে মারধর,গুরুতর আহত করা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। থানায় দায়ের করা লিখিত অভিযোগে মোঃ এনামুল হক (৫৪) দাবি করেন,গত ১৫ জুন ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে বিরামপুর পৌরসভার বিএনপি মোড় এলাকার স্টেশন রোড সংলগ্ন একটি হোটেলের সামনে অভিযুক্ত মোঃ জাহাঙ্গীর আলমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরপর অভিযুক্ত তাকে প্রকাশ্যে এলোপাতাড়ি কিল ঘুষি,লাথি ও ধাক্কা দিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়,হামলার সময় ঘটনাস্থলে একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। তাদের সামনেই ভুক্তভোগীকে মারধর করা হয়। এক পর্যায়ে তাকে মাটিতে ফেলে গলা,বুক ও ডান হাতে আঘাত করা হয়। এতে তার ডান হাত ভেঙে যায় বলে অভিযোগে দাবি করা হয়েছে। ভুক্ত ভোগীর ভাষ্য অনুযায়ী,স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরবর্তীতে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন, যেখানে তার ডান হাতে প্লাস্টার করা হয় এবং চিকিৎসক তাকে ২৮ দিনের পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন। লিখিত অভিযোগে আরও দাবি করা হয়েছে, ঘটনাস্থল ত্যাগ করার সময় অভিযুক্ত তাকে ভবিষ্যতে একা পেলে হত্যা করে লাশ গুম করে দেওয়ার হুমকি দেন। পরে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে ভুক্তভোগী বিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি,অভিযোগের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই করা হোক এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক। উল্লেখ্য,উপরোক্ত সব অভিযোগ অভিযোগকারীর লিখিত আবেদনে উল্লিখিত দাবি। অভিযুক্ত ব্যক্তির বক্তব্য এখনো পাওয়া যায়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com