
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে “ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (১২ আগস্ট) খানপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে ‘SAY-SRHR Project, সিএইচডিপি, ল্যাম্ব (LAMB)’। অনুষ্ঠানটি আয়োজনে অর্থায়ন করে ‘Global Affairs Canada’ এবং ‘World Renew’।
অনুষ্ঠানে ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আহসান হায়দার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্য-সদস্যাবৃন্দ এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজের সচেতনতা, অধিকার রক্ষা এবং সমাজ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply