
নিজস্ব প্রতিবেদক, বিরামপুর (দিনাজপুর):
দিনাজপুরের বিরামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার ধানজুড়ি সেন্ট ফ্রান্সিস মাধ্যমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা ও উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের ব্যানার অনুযায়ী এবারের শিক্ষক দিবসের মূলসুর ছিল— “শিক্ষক: সংকটে নেতৃত্বদাতা ভবিষ্যতের রূপদর্শী”।
ধানজুড়ি সেন্ট ফ্রান্সিস মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষা ও সমাজের উন্নয়নে শিক্ষকদের অনবদ্য ভূমিকার কথা স্মরণ করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply