সংবাদ শিরোনাম:
এক মঞ্চে বিরামপুরের শিক্ষক সমাজ, বিশ্ব শিক্ষক দিবসে প্রাণের মিলন মেলা ‎ধানজুড়ি সেন্ট ফ্রান্সিস মাধ্যমিক বিদ্যালয়ের ‎উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত ” নাই অভিযোগ, নাই অভিমান ” 💔 কিশোরী ধর্ষণ মামলায় হিলিতে গ্রেপ্তার ২,পলাতক আরও ২ দিনাজপুরে ১,৩১৭ মণ্ডপ পূজার প্রস্তুতি চূড়ান্ত,উৎসবের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম সংবাদের সাথে ছবি আছে ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের বিরামপুরে ফুটবলের মহারণ, ২৬ দলের লড়াইয়ে শুরু খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ” খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার
এক মঞ্চে বিরামপুরের শিক্ষক সমাজ, বিশ্ব শিক্ষক দিবসে প্রাণের মিলন মেলা

এক মঞ্চে বিরামপুরের শিক্ষক সমাজ, বিশ্ব শিক্ষক দিবসে প্রাণের মিলন মেলা

এমডি রেজওয়ান আলী,বুরো প্রধান:
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দিনব্যাপী আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তাদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিশ্ব শিক্ষক দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও শিক্ষক মিলন মেলা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিরাজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.হুমায়ুর কবীর,পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর,সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন। এ সময় আরও বক্তব্য দেন বিজুল কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. নূরুল ইসলাম,সহকারী অধ্যাপক মশফিকুর রহমান,বিরামপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ রেজাউল করিম সেলিম, বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব শফিকুল ইসলাম,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এবং শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি সহকারী অধ্যাপক সাইদুর রহমান। আলোচনা সভায় বক্তারা বলেন,একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত মর্যাদা,অধিকার ও কল্যাণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠানে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা,জোতবানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম,সাবেক সভাপতি মোরশেদ মানিকসহ উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিক্ষকরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। দীর্ঘদিন পর বিভিন্ন স্তরের শিক্ষকদের এমন সম্মিলিত আয়োজনে অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলন মেলায়।
তারিখ: ৫ অক্টোবর ২০২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com