সংবাদ শিরোনাম:
বোচাগঞ্জে সবজির বাজারে শীতের বার্তা, শিমের দাম চড়া এক মঞ্চে বিরামপুরের শিক্ষক সমাজ, বিশ্ব শিক্ষক দিবসে প্রাণের মিলন মেলা ‎ধানজুড়ি সেন্ট ফ্রান্সিস মাধ্যমিক বিদ্যালয়ের ‎উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত ” নাই অভিযোগ, নাই অভিমান ” 💔 কিশোরী ধর্ষণ মামলায় হিলিতে গ্রেপ্তার ২,পলাতক আরও ২ দিনাজপুরে ১,৩১৭ মণ্ডপ পূজার প্রস্তুতি চূড়ান্ত,উৎসবের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম সংবাদের সাথে ছবি আছে ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের বিরামপুরে ফুটবলের মহারণ, ২৬ দলের লড়াইয়ে শুরু খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ” খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ
বিরামপুরে নারীর ওপর নৃশংস হামলা ও লুটপাট: সাবেক স্বামীসহ ৬ জনের বিরুদ্ধে এজাহার

বিরামপুরে নারীর ওপর নৃশংস হামলা ও লুটপাট: সাবেক স্বামীসহ ৬ জনের বিরুদ্ধে এজাহার

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
দিনাজপুরের বিরামপুরে মোছাঃ সেতারা পারভীন (৩২) নামে এক নারীর ওপর ভয়াবহ হামলা, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনায় তার সাবেক স্বামীসহ ৬ জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়,২৪ এপ্রিল ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সেতারার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে। তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং টেনে-হিঁচড়ে বাইরে এনে লোহার রড,বাঁশের লাঠি ও পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। এসময় তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় এবং প্রকাশ্যে শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। হামলার মধ্যে তার গলার স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন ধরে তার ব্যবসা প্রতিষ্ঠান দখলের উদ্দেশ্যে অভিযুক্তরা বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com