সংবাদ শিরোনাম:
জনগণের টাকায় দায়সারা কাজ! বেপারীটোলা গেন্দা বাজার সড়কে অনিয়মের অভিযোগ দোয়ারাবাজারে ইরারর বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভি’যা’নে ওয়া’রেন্ট ভূ’ক্ত এক আ’সা’মী গ্রে’ফ’তার সুনামগঞ্জে ইয়াবা মাদক নির্মূল অভিযান ৩ জন আটক। বিরামপুরে এতিমখানা মাদ্রাসায় মরহুমা বেগম জেবুন্নেছার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু বিরামপুরে স্বর্ণের বার রহস্য: পুলিশের বিরুদ্ধে গোপনে অভিযোগ, ওসির ভূমিকা নিয়ে চাঞ্চল্য ‎বিশ্ব মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন চিন্তরঞ্জন পাহান চেয়ারম্যান স্ত্রী ও নবজাতক সন্তানকে নিয়ে উধাও: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ থানায় থ্যালাসেমিয়া প্রতিরোধে কঠোর বার্তা দিলেন মন্ত্রী জাহিদ হোসেন
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ পালিত শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ অঙ্গীকার

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ পালিত শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ অঙ্গীকার

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস–২০২৬ পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকারপন্থী বিএনপি ও স্থানীয় শ্রমিক দলের অংশগ্রহণে আয়োজিত কর্মসূচিতে শ্রমিকের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। ১লা মে সকালে বর্ণাঢ্য র‌্যালি,আলোচনা সভা ও শ্রমজীবী মানুষের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা,স্থানীয় সরকারপন্থী বিএনপির নেতৃবৃন্দ,শ্রমিক দলের সংগ্রামী নেতাকর্মী,বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন,মহান মে দিবস কেবল একটি আনুষ্ঠানিক দিবস নয়;এটি শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটের আত্মত্যাগী শ্রমিকদের স্মরণে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হয়। বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও মানবিক জীবন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন,দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি হচ্ছে শ্রমজীবী মানুষ। কৃষক, নির্মাণ শ্রমিক,পরিবহন শ্রমিক,রিকশা চালক,দিনমজুরসহ বিভিন্ন পেশার শ্রমিকদের নিরলস পরিশ্রমেই দেশের অর্থনীতি সচল রয়েছে। তাদের ঘাম ও শ্রমের বিনিময়ে এগিয়ে যাচ্ছে উন্নয়ন। তাই শ্রমিকের সম্মান ও অধিকার রক্ষা করা মানেই দেশের অগ্রযাত্রাকে শক্তিশালী করা। অনুষ্ঠানে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ,ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে তরুণ প্রজন্মকে কর্মমুখী শিক্ষা ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় সরকারপন্থী বিএনপি ও শ্রমিক দলের নেতৃবৃন্দ শ্রমিকবান্ধব সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও শ্রমিকদের কল্যাণে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। বক্তারা বলেন,“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের বাংলাদেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকলকে শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা একটি মানবিক,বৈষম্যহীন ও উন্নত সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com