সংবাদ শিরোনাম:
বোচাগঞ্জে সবজির বাজারে শীতের বার্তা, শিমের দাম চড়া এক মঞ্চে বিরামপুরের শিক্ষক সমাজ, বিশ্ব শিক্ষক দিবসে প্রাণের মিলন মেলা ‎ধানজুড়ি সেন্ট ফ্রান্সিস মাধ্যমিক বিদ্যালয়ের ‎উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত ” নাই অভিযোগ, নাই অভিমান ” 💔 কিশোরী ধর্ষণ মামলায় হিলিতে গ্রেপ্তার ২,পলাতক আরও ২ দিনাজপুরে ১,৩১৭ মণ্ডপ পূজার প্রস্তুতি চূড়ান্ত,উৎসবের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম সংবাদের সাথে ছবি আছে ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের বিরামপুরে ফুটবলের মহারণ, ২৬ দলের লড়াইয়ে শুরু খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ” খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ
বিরামপুর পৌরসভার মিরপুরে শিলাবৃষ্টিতে ১৬–১৭ বিঘা ধানক্ষেত ক্ষতিগ্রস্ত, সরকারি সহায়তার দাবি কৃষকদের

বিরামপুর পৌরসভার মিরপুরে শিলাবৃষ্টিতে ১৬–১৭ বিঘা ধানক্ষেত ক্ষতিগ্রস্ত, সরকারি সহায়তার দাবি কৃষকদের

শফিকুল ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দনাজপুরের বিরামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিরপুর এলাকায় আকস্মিক শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের কারণে বিপুল পরিমাণ ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে। স্থানীয় কৃষকদের দাবি অনুযায়ী প্রায় ১৬ থেকে ১৭ বিঘা জমির ধানক্ষেত বৃষ্টির পানিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষকরা জানান, কয়েক ঘণ্টার টানা বৃষ্টি ও শিলাবৃষ্টির ফলে মাঠের পানি দ্রুত বৃদ্ধি পেয়ে ধানক্ষেত সম্পূর্ণভাবে ডুবে যায়। পরে পানি নেমে গেলেও অধিকাংশ ধান গাছ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে চলতি মৌসুমে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।
ক্ষতিগ্রস্ত কৃষকরা অভিযোগ করেন, এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে তাদের জীবিকা হুমকির মুখে পড়ে যায়, কিন্তু দ্রুত কোনো সরকারি সহায়তা পাওয়া যায় না। তারা সরকারের কাছে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে আর্থিক সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।
এদিকে স্থানীয় কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠ পর্যায়ে জরিপ করা হবে এবং রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের মতে, সময়মতো সহায়তা না পেলে অনেক কৃষকই বড় ধরনের লোকসানের মুখে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com