সংবাদ শিরোনাম:
ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন বিরামপুরে একই পরিবারের চার শিশুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ: সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর
দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন দিনাজপুর জেলা প্রতিনিধি:

‎”অত্যাচারী জমিদার ও মহাজন নিপাত যাক, আদিবাসী অধিকার প্রতিষ্ঠা হোক”— এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে বীরত্বপূর্ণ সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণে ‘ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন-২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন ২০২৬ (মঙ্গলবার) সকাল ৯:০০ ঘটিকায় দিনাজপুর সদর উপজেলার কালিতলাস্থ দিনাজপুর প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎দিনাজপুর জেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে এবং বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব বাসিল স্বপন কিস্কু।

‎দিনাজপুর জেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সম্পাদক এবং বাংলাদেশ আদিবাসী পার্টি, সদর উপজেলা শাখার সভাপতি জনাব আরতি হাঁসদা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

‎জনাব মোহাম্মদ নূরনবী অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা, দিনাজপুর।
‎জনাব গোলাম নবী দুলাল সাধারণ সম্পাদক, দিনাজপুর প্রেস ক্লাব।
‎জের্ভাস মারান্ডী সাধারণ সম্পাদক বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP) দিনাজপুর জেলা শাখা।
‎জনাব উত্তম কুমার সভাপতি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান
‎কল্যান ফ্রন্ট, দিনাজপুর জেলা শাখা।
‎জনাব যোসেফ মুর্মু সভাপতি, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন, দিনাজপুর জেলা শাখা।
‎জনাব মি: তুলেন হাঁসদা প্রিন্সিপাল, টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, দিনাজপুর।
‎জনাব মাইকেল মার্ডী প্রিন্সিপাল, নভারা সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট, দিনাজপুর।
‎ফিলিমন হেমব্রোম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP) নবাবগঞ্জ উপজেলা শাখা।

‎এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী পার্টির জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ, জজ কোর্টের আইনজীবীগণ, বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক এবং বিভিন্ন আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা।

‎সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ সংগঠক ও নারী নেত্রী জনাব রেজিনা হাঁসদা। আলোচনা সভায় বক্তারা সাঁওতাল বিদ্রোহের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং আদিবাসীদের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com