সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে এই গণমিছিল অনুষ্ঠিত হয়।

শনিবার (৪ জুলাই ২০২৬) বিকেলে সাড়ে ৫টায় দিনাজপুর গোর-এ-শহীদ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে দিনাজপুর জেলা ১১ দলীয় ঐক্যের এক বিশাল মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাহাদুর বাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।

গণমিছিল শেষে বাহাদুর বাজার ট্রাফিক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ আনিসুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সহকারি সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের ইউনিট সদস্য অ্যাড. মাইনুল আলম, জেলা জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম ও এনসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক একামুল হক আবির।

সমাবেশ থেকে দেশের ৭০ ভাগ মানুষের রায়ের প্রতি সম্মান দেখিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

গণমিছিলে “অবিলম্বে জুলাই সনদ- বাস্তবায়ন করতে হবে, জুলাই নিয়ে গড়িমশি-চলবে না চলবে না, অবিলম্বে গণভোট-বাস্তবায়ন করতে হবে, আবু সাঈদ মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ, দিল্লি না ঢাকা- ঢাকা ঢাকা” সহ বিভিন্ন ধরনের স্লোগান দেয়া হয়।

গণমিছিল ও সমাবেশে জামায়াত, জাগপা, এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com