
পেয়ার আলী, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নে অভিযান চালিয়ে মালিকবিহীন ২টি স্বর্ণের বার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধীনস্থ ধর্মগড় বিওপির টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৩৭২/১ এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মারাধারা নামক স্থান থেকে স্বর্ণের বার ২টি আটক করা হয়।
এ সময় স্বর্ণ চোরাচালানকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে স্বর্ণ ফেলে রেখে পালিয়ে যায়। পরে টহল দল ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় বার ২টি উদ্ধার করে।
আটককৃত স্বর্ণের বারগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
সীমান্তে চোরাচালান রোধে বিজিবির টহল ও নজরদারি জোরদার রয়েছে বলে জানান কর্মকর্তারা।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply