
পেয়ার আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
দিনভর আবহাওয়া স্বাভাবিক ও ভালো থাকলেও সন্ধ্যা নামার পর থেকেই ঠাকুরগাঁও জেলার আকাশের পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে। সন্ধ্যা ৭টার দিকে জেলার কিছু কিছু স্থানে শিলাবৃষ্টি শুরু হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর পাওয়া গেছে।
হঠাৎ আবহাওয়ার এমন পরিবর্তনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সন্ধ্যার পর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ার পাশাপাশি বৃষ্টির সঙ্গে শিলা পড়ার খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়।
এদিকে, আকস্মিক শিলাবৃষ্টিতে কৃষি ফসল, শাকসবজি ও গাছপালার সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষকেরা। বিশেষ করে মাঠে থাকা ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।
তবে জেলার কোন কোন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ অবস্থায় শিলাবৃষ্টির সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। বজ্রপাত ও ঝড়-বৃষ্টির সময় খোলা জায়গায় অবস্থান না করে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply