সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে অটোবাইকের অতিরিক্ত ভাড়া আদায়, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা সীমান্তবর্তী ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশার চাদর, ভোগান্তিতে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ রাণীশংকৈলে নাশকতা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পেট্রোল বোমা নিক্ষেপ, আটক এক; অজ্ঞাতনামা পলাতকদের বিরুদ্ধে মামলা পীরগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে রাঙ্গাটুঙ্গীর শিরোপা জয় দিনাজপুরে ‘লাল ঘর’-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রতিটি মহল্লায় ‘লাল ঘর’ প্রতিষ্ঠার আহ্বান সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের দ্বিতীয় বিয়ে,বিরামপুরে দেনমোহর ও নির্যাতনের অভিযোগে তোলপাড় ৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ,আদালতে মামলা বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া, থানা পুলিশ নির্বিকার! দিনাজপুরে ১০ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের কলমবিরতি ও অবস্থান কর্মসূচি অধিক্ষেত্র বহাল, অবসরের বয়স ৭৫ বছর নির্ধারণ ও নিবন্ধন ফি বৃদ্ধির দাবি বিরামপুরের সমাজকল্যাণমন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেনের উন্নয়নে বড় পরিকল্পনা: নিয়ে মতবিনিময় সভা
দিনাজপুরে ‘লাল ঘর’-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রতিটি মহল্লায় ‘লাল ঘর’ প্রতিষ্ঠার আহ্বান সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের

দিনাজপুরে ‘লাল ঘর’-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রতিটি মহল্লায় ‘লাল ঘর’ প্রতিষ্ঠার আহ্বান সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের

দিনাজপুর প্রতিনিধি ফিরোজ সরকার:

সমাজ থেকে মাদক ও সামাজিক অপরাধের বিস্তার রোধে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ, সামাজিক সচেতনতা এবং দৃঢ় প্রতিরোধ। এমন প্রত্যয় ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে সামাজিক অপরাধ প্রতিরোধ ও সমাজকল্যাণ সংস্থা ‘লাল ঘর’-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

দিনাজপুর শহরের রামনগর মহল্লার মদিনা মসজিদ মোড়সংলগ্ন ঐতিহ্যবাহী মুরব্বি ছাউনি ‘লাল ঘর’-এ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আলহাজ্ব মো. ছাদেক মিয়া সরকার। স্বাগত বক্তব্য দেন সংস্থার সাধারণ সম্পাদক এস এম ইউসুফ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, অপরাধ ও মাদক প্রতিরোধে প্রতিটি মহল্লায় একটি করে ‘লাল ঘর’ প্রতিষ্ঠা করতে হবে। যারা আমাদের সন্তানদের হাতে মাদক তুলে দেয়, তারা কখনো সমাজের মানুষের বন্ধু হতে পারে না। তারা দেশ ও সমাজের শত্রু।

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে স্থানীয় মুরব্বি, তরুণ সমাজ ও পুলিশ বাহিনীর সহযোগিতায় প্রতিটি এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। একটি সুস্থ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূর নবী, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ (সুমন), জামিরিয়া আইডিয়াল ক্যাডেট মাদ্রাসার পরিচালক অধ্যক্ষ মুফতি মুহাম্মদ খায়রুজ্জামান, সংস্থার উপদেষ্টা মাওলানা সোহরাব হোসেন, আলোর সন্ধানের সভাপতি মো. হাসিব ইমন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com