সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে অটোবাইকের অতিরিক্ত ভাড়া আদায়, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা সীমান্তবর্তী ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশার চাদর, ভোগান্তিতে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ রাণীশংকৈলে নাশকতা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পেট্রোল বোমা নিক্ষেপ, আটক এক; অজ্ঞাতনামা পলাতকদের বিরুদ্ধে মামলা পীরগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে রাঙ্গাটুঙ্গীর শিরোপা জয় দিনাজপুরে ‘লাল ঘর’-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রতিটি মহল্লায় ‘লাল ঘর’ প্রতিষ্ঠার আহ্বান সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের দ্বিতীয় বিয়ে,বিরামপুরে দেনমোহর ও নির্যাতনের অভিযোগে তোলপাড় ৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ,আদালতে মামলা বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া, থানা পুলিশ নির্বিকার! দিনাজপুরে ১০ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের কলমবিরতি ও অবস্থান কর্মসূচি অধিক্ষেত্র বহাল, অবসরের বয়স ৭৫ বছর নির্ধারণ ও নিবন্ধন ফি বৃদ্ধির দাবি বিরামপুরের সমাজকল্যাণমন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেনের উন্নয়নে বড় পরিকল্পনা: নিয়ে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পেট্রোল বোমা নিক্ষেপ, আটক এক; অজ্ঞাতনামা পলাতকদের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পেট্রোল বোমা নিক্ষেপ, আটক এক; অজ্ঞাতনামা পলাতকদের বিরুদ্ধে মামলা

পেয়ার আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে পাকা সড়কে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পালানোর সময় আরিফ হোসেন (২০) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় লোকজন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন কর্ণফুলী ব্রাইট স্টার স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আটক আরিফ হোসেন ঘনি বিস্টপুর গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী জানান, পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার পর পালানোর সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ ঘটনায় আটক আরিফ হোসেনসহ পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রুহিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ০৯/৯৯, তারিখ ১৯ নভেম্বর ২০২৬। বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৫ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ ধরনের ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com