
অভিনেতা আমি অভিনেতা
হ্যাঁ, হ্যাঁ আমি মস্ত বড় অভিনেতা।
তুমি যা শুনেছ, যা দেখতে পাচ্ছ
আমি তার থেকেও বেশি বেশি
অভিনয় করতে জানি।
একটুতেই কাঁদতে জানি
হাসতে জানি,
আর খুব সহজেই যে কোন মানুষকে আপন মনে করে হৃদয়ে স্থান দেই।
আমি এতটাই বোকা যে পাগলের মতো ভালোবাসতে জানি।
আমার না বলা কথাগুলো কেউ জানতেও চায়না।
আমার চোখের নীরব বাক্যগুলো নীরবে প্রিয়জনের তরে অশ্রুসিক্ত মালা তৈরি করে,
প্রতিনিয়ত অপেক্ষায় থাকে।
আমি সবসময়ই ভালোবাসার প্রতিদানে অবহেলিত, লাঞ্ছিত আর বঞ্চিত হয়ে আসছি।
জানো তো,আমি এই ছোট্ট জীবনে
মানুষের ভেতর লুকিয়ে থাকা প্রকৃত ব্যক্তিটার আসল রুপ সহজেই খুঁজে পাই বলেই,
আমার সরলতাকে দুর্বলতা ভেবে আমি নির্দোষ হয়েও অপরাধী হয়ে আসামীর কাঠগড়ায় দাঁড়িয়েছি।
জানো তো,আমি প্রতিবাদ করি বলেই আমাকে কাঁদানোর জন্য কতশত মানুষ লেগে আছে।
মানুষের সাথে মিশতেও আমার এখন ভয় লাগে।
আমি তাদের এই অভিনয়গুলো দেখতে দেখতে
নিজেই আজকে মস্ত বড় অভিনেতা হয়েছি।
আমিও এখন ভালোই অভিনয় করতে পারি!
(রচনাকালঃ 19/11/2026 বৃহস্পতিবার
রাণীশংকৈল, ঠাকুরগাঁও )
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply