সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
বিরামপুরে বৈরী আবহাওয়ার মধ্যেও পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়

বিরামপুরে বৈরী আবহাওয়ার মধ্যেও পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
বৈরী আবহাওয়ার মধ্যেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে দিনাজপুরের বিরামপুরে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। প্রবল ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন স্থানীয় ঈদগাহ মাঠে।
স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল সন্ধ্যার পর থেকেই বিরামপুর এলাকায় শুরু হয় প্রচণ্ড ঝড় ও ভারী বৃষ্টি। রাতভর চলা এই বৈরী আবহাওয়া ভোর পর্যন্ত অব্যাহত থাকায় ঈদের নামাজ আদায় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া কিছুটা অনুকূলে আসে। ঝড় ও বৃষ্টি সাময়িকভাবে থেমে গেলে স্বস্তি ফিরে আসে মুসল্লিদের মাঝে। এরপর নির্ধারিত সময়েই ঈদগাহ মাঠে জড়ো হতে থাকেন হাজারো মুসল্লি। অনেকে ভেজা মাঠ ও কাদামাটি উপেক্ষা করেই নামাজে অংশ নেন। ধর্মীয় আবেগ ও ঈদের আনন্দে সকল কষ্ট যেন ভুলে যান উপস্থিত মুসল্লিরা। ঈদের জামাতে দেশ ও জাতির শান্তি,সমৃদ্ধি এবং সকলের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মুসল্লিরা আল্লাহর দরবারে বৈরী পরিস্থিতি থেকে মুক্তি ও সবার জীবনে সুখ-শান্তি কামনা করেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই জামাতে অংশগ্রহণ করেন। ঈদের নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সম্প্রীতির এক অনন্য দৃশ্যের অবতারণা হয়। বৈরী আবহাওয়ার মধ্যেও বিরামপুরবাসীর এমন অংশগ্রহণ প্রমাণ করে ধর্মীয় উৎসবের প্রতি মানুষের গভীর ভালোবাসা ও আন্তরিকতা। সকল প্রতিকূলতা জয় করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এই চিত্র এলাকায় এক প্রশান্তিময় পরিবেশের সৃষ্টি করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com