সংবাদ শিরোনাম:
জনগণের টাকায় দায়সারা কাজ! বেপারীটোলা গেন্দা বাজার সড়কে অনিয়মের অভিযোগ দোয়ারাবাজারে ইরারর বিভিন্ন প্রকল্প পরিদর্শনে ইউএনও অরূপ রতন সিংহ সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভি’যা’নে ওয়া’রেন্ট ভূ’ক্ত এক আ’সা’মী গ্রে’ফ’তার সুনামগঞ্জে ইয়াবা মাদক নির্মূল অভিযান ৩ জন আটক। বিরামপুরে এতিমখানা মাদ্রাসায় মরহুমা বেগম জেবুন্নেছার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু বিরামপুরে স্বর্ণের বার রহস্য: পুলিশের বিরুদ্ধে গোপনে অভিযোগ, ওসির ভূমিকা নিয়ে চাঞ্চল্য ‎বিশ্ব মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন চিন্তরঞ্জন পাহান চেয়ারম্যান স্ত্রী ও নবজাতক সন্তানকে নিয়ে উধাও: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ থানায় থ্যালাসেমিয়া প্রতিরোধে কঠোর বার্তা দিলেন মন্ত্রী জাহিদ হোসেন
বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ক্ষতিগ্রস্ত বহু পরিবার,টিনের ঘরবাড়ি ছিন্নভিন্ন

বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ক্ষতিগ্রস্ত বহু পরিবার,টিনের ঘরবাড়ি ছিন্নভিন্ন

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে বহু পরিবার। উপজেলার বিরামপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মিরপুর গ্রামসহ আশপাশের বিভিন্ন পাড়া-মহল্লায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়,গত ১৬ মার্চ ২০২৬ রাতে প্রবল শিলাবৃষ্টির আঘাতে অনেক ঘরবাড়ির ঢেউটিন ছিন্নভিন্ন হয়ে যায়। এতে করে শহিদুল ইসলাম,মোতাহারা বেগম,জিন্নাত আলী,হবিবর রহমান,বেলাল,বাবু, আনারুল ইসলামসহ ৮ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী সুনিরাম হেমরম ও ফেলাসহ আরও অনেক পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তরা জানান, শিলাবৃষ্টির তীব্রতায় এক একটি বাড়ির ৫ থেকে ৭ বান পর্যন্ত ঢেউটিন নষ্ট হয়ে গেছে। ফলে অনেক পরিবারের বসবাসের উপযোগী পরিবেশ আর অবশিষ্ট নেই। বৃষ্টিপাত অব্যাহত থাকায় তারা ঘরের ভেতরে নিরাপদে অবস্থান করতেও পারছেন না। এদিকে, আকস্মিক এ দুর্যোগে এলাকায় চরম দুর্ভোগ নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জরুরি সহায়তার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা গভীর উদ্বেগ প্রকাশ করে জানান,ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে দ্রুত সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এলাকাবাসীর দাবি,দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা না করা হলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মানবেতর জীবনযাপন আরও কঠিন হয়ে উঠবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com