সংবাদ শিরোনাম:
কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয় ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
টানা ৮ ঘণ্টা চিকিৎসা সেবা দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

টানা ৮ ঘণ্টা চিকিৎসা সেবা দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে নিজ নির্বাচনী এলাকায় সরাসরি চিকিৎসা সেবা দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

আজ (২৩ মার্চ ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা তিনি নিজ বাড়িতে বসে অসংখ্য সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রদান করেন। বিরতিহীনভাবে একই চেয়ারে বসে রোগীদের দেখেন তিনি, যা উপস্থিত জনতার মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায়।

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তার মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়,বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ থেকে মতিহারা গ্রামে এদিন হাজার হাজার মানুষ চিকিৎসা সেবা নিতে ভিড় করেন। দূর-দূরান্ত থেকে আসা রোগীদের তিনি মনোযোগ সহকারে দেখেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা প্রদান করেন।

উপস্থিত এলাকাবাসী জানান, একজন ব্যস্ত মন্ত্রী হয়েও এভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া সত্যিই বিরল এবং প্রশংসনীয় উদ্যোগ।

এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com