

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের দক্ষিণ সাহাবাজপুর বড়মাঠে যুব সমাজের উদ্যোগে শুরু হয়েছে “দক্ষিণ সাহাবাজপুর ৩য় তম ২ দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট”। আজ ও আগামীকাল ১৯ ও ২০ সেপ্টেম্বর (শনিবার ও রবিবার) প্রতিদিন সকাল ৮:৩০ ঘটিকা থেকে এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো: জাহিদ হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মিঞা মো: শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক জনাব মো: মঞ্জুরুল এলাহী চৌধুরী (রুবেল) এবং দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি জনাব মো: তোছাদ্দেক হোসেন (তোছা)।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শ্রী চিত্তরঞ্জন পাহান উক্ত ফুটবল খেলা শুভ উদ্বোধন করেন। সমাজসেবক জনাব মো: লোকমান হাকিম, সাবেক চেয়ারম্যান জনাব মো: মোফাজ্জল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিরামপুর উপজেলা সূরা সদস্য ও দিনাজপুর জেলার সহ-সভাপতি জনাব মো: মঞ্জুরুল হক সরকার, ৩নং খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো: জিয়াউর রহমান (জুয়েল) এবং সাবেক চেয়ারম্যান জনাব মো: ইয়াকুব আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দক্ষিণ সাহাবাজপুর যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও যুবদের উৎসবমুখর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply