সংবাদ শিরোনাম:
কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয় ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
বিরামপুরে উৎসবমুখর পরিবেশে দক্ষিণ সাহাবাজপুর ৩য় ২ দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিরামপুরে উৎসবমুখর পরিবেশে দক্ষিণ সাহাবাজপুর ৩য় ২ দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের দক্ষিণ সাহাবাজপুর বড়মাঠে দক্ষিণ সাহাবাজপুর যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “দক্ষিণ সাহাবাজপুর ৩য় ২ দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট”। আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর, ২০২৬ ইং (শনিবার ও রবিবার) প্রতিদিন সকাল ৮:৩০ ঘটিকা থেকে এ টুর্নামেন্টের খেলা শুরু হবে।
‎
‎এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মোঃ জাহিদ হোসেন এম.পি।
‎
‎টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মিঞা মোঃ শফিকুল আলম মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মঞ্জুরুল এলাহী চৌধুরী (রুবেল) এবং দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ তোছাদ্দেক হোসেন (তোছা)।
‎
‎এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শ্রী চিত্তরঞ্জন পাহান, সমাজসেবক জনাব মোঃ লোকমান হাকিম, ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ মোফাজ্জল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিরামপুর উপজেলা শূরা সদস্য ও দিনাজপুর জেলা সহ-সভাপতি জনাব মোঃ মঞ্জুরুল হক সরকার, ৩নং খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ জিয়াউর রহমান (জুয়েল) এবং সাবেক চেয়ারম্যান জনাব মোঃ ইয়াকুব আলী।
‎
‎আয়োজক কমিটি জানান, স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং সমাজ থেকে মাদক দূর করার উদ্দেশ্যে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হতে যাচ্ছে।
‎
‎

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com