সংবাদ শিরোনাম:
ছাতকে চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার: মোটর ও নৌকা জব্দ ফুলবাড়ী রেলস্টেশন সংলগ্ন মোবারকপুর রেলগেটে গেটম্যান না থাকায় ৩ বছরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে পাঁচজন মোটরসাইকেল আরোহীর ফুলবাড়ীতে ১৫ কোটি টাকার হাঁড়িভাঙা আম বেচাকেনার সম্ভাবনা বিরামপুরে গ্রামীণ সড়ক উন্নয়নে এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত বোচাগঞ্জে কৃষককার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন বিরামপুর শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগ: লিখিত আবেদনেও নীরব প্রশাসন, ক্ষোভ স্থানীয়দের দিনাজপুরে আমন চাষে জোর প্রস্তুতি, লক্ষ্যমাত্রা ২ লাখ ৭২ হাজার ৫৫০ হেক্টর বোচাগঞ্জে ১শত ২৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক দেশে ৪শত ১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০-শয্যা থেকে ১০১ শয্যা করণ-লিস্টে ফুলবাড়ীর নাম থাকায় কৃতজ্ঞতা প্রকাশ ফুলবাড়ীবাসীর ধানজুড়ি কুর্শাখালি সড়কের উদ্বোধন: উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন
ছাতকে চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার: মোটর ও নৌকা জব্দ

ছাতকে চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার: মোটর ও নৌকা জব্দ

নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিনিধি:

 সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানীগঞ্জ অঞ্চলের ক্রাশারমিল এবং বালুর স্টক থেকে মূল্যবান যন্ত্রপাতি চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে আনুমানিক দেড় লাখ টাকা মূল্যের ছয়টি চোরাই মোটর এবং চুরির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ জুলাই রাতে কোম্পানীগঞ্জের কাটাগাং নদীর তীরে অবস্থিত একটি বালুর স্টক থেকে ছয়টি মোটর চুরির ঘটনা ঘটে। পরে গত শনিবার (১৯ জুলাই ২০২৬) রাতে চোরাই মোটরগুলো বিক্রির উদ্দেশে ছাতকের রেলওয়ে কলোনি এলাকার সুরমা নদীর তীরে নিয়ে আসে চক্রটি।
গোপন সংবাদের ভিত্তিতে ছাতক নৌ পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে সেখানে অভিযান পরিচালনা করে। ওই রাতে রেলওয়ে কলোনি এলাকার একটি ভাঙাড়ির দোকান থেকে চোরাই মোটর ও নৌকাসহ চোরচক্রের চার সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— তোফাজ্জল হক (২২), জুবের মিয়া (২৩), আবু বক্কর (২২) এবং রমজান মিয়া (৪০)। পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে সুরমা ও পিয়াইন নদীর তীরবর্তী ক্রাশারমিল ও বালুর স্টক থেকে নিয়মিত মূল্যবান যন্ত্রপাতি চুরি করে আসছিল। তাঁদের গ্রেপ্তারের খবরে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
ছাতক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com