সংবাদ শিরোনাম:
কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয় ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
মন্ত্রী জাহিদ হোসেনকে ঘিরে বিরামপুরের জোতবানী ও বিনাইলে বিএনপির কর্মীসভা

মন্ত্রী জাহিদ হোসেনকে ঘিরে বিরামপুরের জোতবানী ও বিনাইলে বিএনপির কর্মীসভা

এমডি রেজওয়ান আলী, বুরো প্রধান:দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৬ নম্বর জোতবানী ইউনিয়ন শাখা ও ৫ নম্বর বিনাইল ইউনিয়ন শাখার উদ্যোগে পৃথক মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আয়োজিত এসব সভায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সভাগুলোতে সাংগঠনিক কার্যক্রম জোরদার,নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা হয়। ৬ নম্বর জোতবানী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সভার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় পায়রা উড়িয়ে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন ৬ নম্বর জোতবানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বিরামপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো.মোশাররফ হোসেন।
সভায় তৃণমূল নেতাকর্মীদের বিভিন্ন বিষয়,সাংগঠনিক কার্যক্রম এবং ইউনিয়ন পর্যায়ে দলের কর্মকাণ্ড আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করা হয়। নেতাকর্মীরা স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে নিজেদের মতামত ও প্রত্যাশার কথা জানান। এ সময় স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে প্রধান অতিথি অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অন্যদিকে,বিরামপুর উপজেলার ৫ নম্বর বিনাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগেও অনুষ্ঠিত হয় বৃহৎ কর্মীসভা ও মতবিনিময় সভা। এতে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
বিনাইল ইউনিয়ন বিএনপির আয়োজিত সভায়ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় দলীয় কার্যক্রমকে আরও সক্রিয় ও সুসংগঠিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় নেতাকর্মীরা জানান,তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মত বিনিময়ের মাধ্যমে সাংগঠনিক বিভিন্ন সমস্যা,প্রত্যাশা ও করণীয় সম্পর্কে ধারণা পাওয়া যায়। এ ধরনের সভা ইউনিয়ন পর্যায়ে দলের কার্যক্রমকে আরও সমন্বিত করতে ভূমিকা রাখবে বলে তারা মনে করেন। উল্লেখ্য,এর আগেও বিরামপুর উপজেলার জোতবানী ও বিনাইল ইউনিয়নে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com