
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মোঃ আব্দুল হামিদ শাহ্ । গতকাল বুধবার দুপুর ১২ টায় দলীয় কার্যালয় থেকে বেতদিঘী ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্ দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন। আগামীতে স্থানীয় সরকার নির্বাচন ঘোষনা দেওয়ার ফলে সারাবাংলাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা নড়ে চড়ে বসেছে। এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের ইউনিয়নবাসীরা তাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চায়। এ জন্য সাধারণ জনগণের আশা আঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে চেয়ারম্যান পদে দাঁড়ানোর আশা ব্যক্ত করছেন। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে তিনি নন। দল যাকে মনোনয়ন দিবে সেই দলীয় ভাবে নির্বাচনের প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন। এই প্রত্যাশায় বেতদিঘী ইউনিয়ন বাসীর কাছে দোয়া প্রার্থনা করছেন মনোনয়ন প্রত্যাশী মোঃ আব্দুল হামিদ শাহ।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply