সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
মরহুম আজাহার আলীর স্মরণে ডিম পোল্ট্রি স্থাপন, সমাজসেবায় এগিয়ে গোলাম রব্বানী

মরহুম আজাহার আলীর স্মরণে ডিম পোল্ট্রি স্থাপন, সমাজসেবায় এগিয়ে গোলাম রব্বানী


মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি:
মরহুম আজাহার আলীর স্মৃতিকে ধরে রাখতে এবং এলাকার মানুষের জন্য কিছু করার প্রত্যয়ে তার ছেলে গোলাম রব্বানী একটি ডিম পোল্ট্রি (ডিম প্যালেজ) স্থাপন করেছেন। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের শিবপুর বাজারের পূর্ব পাশে এ উদ্যোগটি গড়ে তোলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর বাজার থেকে প্রায় ৩০০ ফিট পশ্চিমে অবস্থিত এই পোল্ট্রি খামারটি ইতোমধ্যে এলাকায় সাড়া ফেলেছে। গোলাম রব্বানী জানান, তার প্রয়াত পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি মনে করেন, দেশের জন্য সামান্য হলেও অবদান রাখতে পারা তার জন্য গর্বের বিষয়।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, এ ধরনের উদ্যোগ শুধু পারিবারিক স্মৃতিকে ধরে রাখে না, বরং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে। এতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং মানুষ সহজেই ডিম সংগ্রহ করতে পারছে।
গোলাম রব্বানী আরও জানান, ভবিষ্যতে তিনি এই খামারকে আরও সম্প্রসারণ করে বৃহৎ আকারে গড়ে তোলার পরিকল্পনা করছেন, যাতে এলাকার আরও বেশি মানুষ উপকৃত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com