সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
নবাবগঞ্জে পাকাসড়ক নির্মাণকাজের উদ্বোধন:উন্নয়নের নতুনদিগন্ত উন্মোচন

নবাবগঞ্জে পাকাসড়ক নির্মাণকাজের উদ্বোধন:উন্নয়নের নতুনদিগন্ত উন্মোচন

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অবকাঠামোগত উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপিত হলো। উপজেলার ৫নং পুটিমারা ইউনিয়নের চড়ারহাট হতে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক A Z M Zahid Hossain,এমপি (দিনাজপুর-৬)। রবিবার সকালে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি,দলীয় নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং সর্বস্তরের সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। মন্ত্রী ফিতা কেটে এবং দোয়া মোনাজাতের মাধ্যমে সড়ক নির্মাণ কাজের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেন, “গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। এই সড়ক নির্মাণের মাধ্যমে স্থানীয় মানুষের যাতায়াত সহজ হবে, কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা যাবে এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবায়ও ইতিবাচক পরিবর্তন আসবে।”তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং প্রতিটি ইউনিয়নে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই সড়কটির সংস্কার ও পাকা করণের দাবি জানিয়ে আসছিলেন। বর্ষা মৌসুমে কাঁচা রাস্তার কারণে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো এলাকাবাসীকে। অবশেষে তাদের সেই দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে বলেতারা সন্তোষ প্রকাশ করেন। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা জানান,এই সড়কটি নির্মিত হলে চড়ারহাট,নওদাপাড়া সহ আশ পাশের বেশ কয়েকটি গ্রামের মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে এবং এলাকার সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা। আয়োজকরা জানান,নির্ধারিত সময়ের মধ্যেই সড়ক নির্মাণ কাজ সম্পন্ন করা হবে এবং মানসম্মত নির্মাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর নজরদারি রাখবে।
এই সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নে এক নতুন উন্নয়ন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় জনগণের আশা,এই ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকলে অচিরেই তাদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com