
এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আনুষ্ঠানিক ভাবে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান,মন্ত্রিসভার সদস্য,সংসদ সদস্য, কূটনীতিক,সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় বিরোধী জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে এই ফলাফল আসে। নির্বাচন কমিশন পরে প্রজ্ঞাপনের মাধ্যমে মির্জা ফখরুলকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে। মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ,১৯৯১ সালের পর এবারই প্রথমবারের মতো রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে সংসদ সদস্যদের সরাসরি ভোটে তিনি বিজয়ী হন। রাষ্ট্রপতি নির্বাচনের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পর তিনি দলের মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ান। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন সময়ে সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শপথ নেওয়ার আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে অংশ নেন। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করলেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশের সাংবিধানিক কাঠামোয় গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন সম্পন্ন হলো। এদিকে মির্জা ফখরুলের শপথকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শপথ অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর ওই এলাকায় যানবাহন চলাচলেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল। শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। রাজনৈতিক জীবনে দীর্ঘ সময় বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃত্বে থাকা মির্জা ফখরুল এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে দেশের দায়িত্ব পালন করবেন। তাঁর দায়িত্ব গ্রহণকে ঘিরে দেশের রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply