সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
বিরামপুরে ল্যাম্ব’র এসএওয়াই এসআরএইচআর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বিরামপুরে ল্যাম্ব’র এসএওয়াই এসআরএইচআর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:দিনাজপুর বিরামপুর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ল্যাম্ব’র উদ্যোগে এস এওয়াই এসআরএইচআর প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আশরাফী আহমদ এনডিসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক মোঃ মোজাম্মেল হক, দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ আসিফ ফেরদৌস,পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিনাজপুরের উপ পরিচালক এ.টি.এম নাজমুল হুদা,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার সেন,ল্যাম্ব’র নির্বাহী পরিচালক ডেভিড চন্দ্রন এবং ওয়ার্ল্ড রিনিউ বাংলাদেশের প্রজেক্ট লিড ফ্রান্সিস মন্ডল। সভায় এসএওয়াই এসআর এইচআর প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন,প্রকল্পটি গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ওয়ার্ল্ড রিনিউ’র আর্থিক সহযোগিতায় ৫ বছর মেয়াদে বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে নির্ধারিত এলাকার ঝুঁকিপূর্ণ কিশোর কিশোরী ও যুবতী মেয়েদের (১০ থেকে ২৪ বছর) যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সেবার সুযোগ সম্প্রসারণে কাজ করা হবে। এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি,এনজিও কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com