সংবাদ শিরোনাম:
বোচাগঞ্জে সবজির বাজারে শীতের বার্তা, শিমের দাম চড়া এক মঞ্চে বিরামপুরের শিক্ষক সমাজ, বিশ্ব শিক্ষক দিবসে প্রাণের মিলন মেলা ‎ধানজুড়ি সেন্ট ফ্রান্সিস মাধ্যমিক বিদ্যালয়ের ‎উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত ” নাই অভিযোগ, নাই অভিমান ” 💔 কিশোরী ধর্ষণ মামলায় হিলিতে গ্রেপ্তার ২,পলাতক আরও ২ দিনাজপুরে ১,৩১৭ মণ্ডপ পূজার প্রস্তুতি চূড়ান্ত,উৎসবের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম সংবাদের সাথে ছবি আছে ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের বিরামপুরে ফুটবলের মহারণ, ২৬ দলের লড়াইয়ে শুরু খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ” খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ
দিনাজপুরে ক্রীড়া উৎসবের আমেজ, তরুণদের স্বপ্নে নতুন ডানা ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’

দিনাজপুরে ক্রীড়া উৎসবের আমেজ, তরুণদের স্বপ্নে নতুন ডানা ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’

এমডি রেজওয়ান আলী,বুরো প্রধান:
চারদিন পেরিয়ে গেলেও দিনাজপুর জুড়ে এখনো আলোচনায় রয়েছে বহুল প্রতীক্ষিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর জমকালো উদ্বোধনী আয়োজন। তরুণ ক্রীড়াবিদদের অংশগ্রহণ, দর্শকদের উচ্ছ্বাস এবং বর্ণিল পরিবেশে দিনাজপুর স্টেডিয়াম যেন পরিণত হয়েছিল এক প্রাণের মিলনমেলায়।
গত শনিবার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,দেশের তরুণদের খেলাধুলার মাধ্যমে এগিয়ে নিতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে এবং “নতুন কুঁড়ি স্পোর্টস” সেই স্বপ্ন বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আক্তারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম,দিনাজপুর-১ আসনের এমপি মো.মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা ক্রীড়া অফিসার মো.আসাদুজ্জামানের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে ফেস্টুন ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। এসময় মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,খেলোয়াড় ও অভিভাবকদের উপস্থিতিতে স্টেডিয়াম প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলছেন,এমন আয়োজন তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে। দিনাজপুরে ক্রীড়াঙ্গনের বিকাশে এই প্রতিযোগিতা নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com