সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ

সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ

নুরুজ্জামান দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা চলতি নদীর পাশে বাঁশ বাগানের ভিতর কাইয়ারগাও গ্রাম থেকে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।অভিযান পরিচালনার সময় ক্রাশার মেশিন ১টি২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ পিপিএম এর কাছে গোপন তথ্য আসে অবৈধভাবে বালি পাথর মজুদ রেখে সরকারের নিষেধ অমান্য করে কাঁসার মিলে বড় বড় সাইজের পাথর ভাঙ্গিয়ে বিক্রি করতেছে।
অভিযোগটি আমলে নিয়ে এসআই অভিজিৎ এস আই মোহাম্মদ আবু হানিফ সহ একদল চৌকোষ পুলিশ সদস্যদের সাথে নিয়ে অভিযানে মাঠে থেকে নেতৃত্ব দেন সদর মডেল থানার ওসি রতন শেখ ।
(১৩ জুন শনিবার)  গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করেন।
জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা চলতি নদীর পাশে বাঁশ বাগানের ভিতর কাইয়ারগাও এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা কালে মোহাম্মদ শফিকুল ইসলাম( ৪৭)পিতা মৃত আমির হোসেন কে আটক করা হয়।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখের নিকট নিতে চাইলে প্রতিবেদককে জানান জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।​।এবং এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com