সংবাদ শিরোনাম:
দিনাজপুরে ১,৩১৭ মণ্ডপ পূজার প্রস্তুতি চূড়ান্ত,উৎসবের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম সংবাদের সাথে ছবি আছে ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের বিরামপুরে ফুটবলের মহারণ, ২৬ দলের লড়াইয়ে শুরু খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ” খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে
দিনাজপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা ন্যায়বিচার প্রতিষ্ঠায় দক্ষ, মানবিক ও দায়িত্বশীল আইনজীবী হওয়ার আহ্বান

দিনাজপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা ন্যায়বিচার প্রতিষ্ঠায় দক্ষ, মানবিক ও দায়িত্বশীল আইনজীবী হওয়ার আহ্বান

দিনাজপুর প্রতিনিধি: ফিরোজ সরকার:

দেশে ন্যায়বিচার, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় নবীন আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা বলেছেন, একজন আইনজীবী শুধু একজন পেশাজীবী নন; তিনি সমাজে ন্যায়, সত্য ও সুবিচার প্রতিষ্ঠার অন্যতম অগ্রসৈনিক। তাই পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সততা, নৈতিকতা ও দায়িত্ববোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টায় দিনাজপুর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘নবীন আইনজীবীদের সংবর্ধনা-২০২৬ ও মতবিনিময় সভা’য় বক্তারা এসব কথা বলেন।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, দিনাজপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মো. মতিউর রহমান আকন্দ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন সুসংহত করা এবং মানবাধিকার রক্ষা করা একজন আইনজীবীর মৌলিক দায়িত্ব। আদালতে আইনজীবীদের ভূমিকা কেবল মামলার পক্ষে যুক্তি উপস্থাপন নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ করা।”

তিনি আরও বলেন, “কোনো নির্দোষ ব্যক্তি যেন অন্যায়ভাবে দণ্ডিত না হন, সে বিষয়ে আইনজীবীদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাগত দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক এবং দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল আলা মাহবুবুর রহমান ভুট্টো।

বক্তারা বলেন, বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হলে আইনজীবীদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত সততার বিকল্প নেই। নতুন প্রজন্মের আইনজীবীদের দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধ থেকে আইন পেশার মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে।

অনুষ্ঠানে জেলা জামায়াতের ইউনিট সদস্য অ্যাডভোকেট মাইনুল আলম, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীনসহ জেলা আইনজীবী সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রবীণ ও নবীন আইনজীবীরা উপস্থিত ছিলেন।

পরে নবীন আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে তাদের পেশাগত জীবনের সাফল্য, ন্যায়নিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানটি নবীন আইনজীবীদের জন্য অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দিকনির্দেশনা গ্রহণ এবং আইন পেশার বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com