সংবাদ শিরোনাম:
দিনাজপুরে ১,৩১৭ মণ্ডপ পূজার প্রস্তুতি চূড়ান্ত,উৎসবের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম সংবাদের সাথে ছবি আছে ক্ষতিগ্রস্থ চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের বিরামপুরে ফুটবলের মহারণ, ২৬ দলের লড়াইয়ে শুরু খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ” খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া সৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া সৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি:
সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে দিনাজপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর অন্তর্ভুক্ত সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর-এর উদ্যোগে নিজ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়|

সংগঠনের সহ-সভাপতি ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সভাপতি সাদাকাত আলি খান।
তিনি বলেন,১৯৭৫ সালের ১৬ জুন তৎকালীন বাকশাল সরকার মাত্র চারটি পত্রিকা রেখে দেশের সকল সংবাদপত্র বন্ধ করে স্বাধীনতা সাংবাদিকতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল বর্তমান সময়েও ভিন্ন আঙ্গিকে গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা চলছে।দৈনিক আমার দেশ’সহ দেশের জনপ্রিয় গণমাধ্যমগুলো বন্ধ করে যে চরম ফ্যাসিবাদের পরিচয় দেওয়া হয়েছিল, দেশের আপামর জনগণ তা ভুলে যায়নি| তিনি অবিলম্বে দেশের সকল বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবি জানান|

সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ এবং গণতন্ত্রের প্রধান স্তম্ভ।যখনই কোনো সৈরাচারী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে,তারা প্রথম আঘাত করে গণমাধ্যমের ওপর। ১৯৭৫ সালের ১৬ জুনের কালো দিনটিকে স্মরণ করে আজ আমাদের যেকোনো মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের অধিকার ও রুটি-রুজির আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সংগঠনের অর্থ সম্পাদক আব্দুস সালাম তার সংক্ষিপ্ত ও বলিষ্ঠ বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া একটি সৈরাচারমুক্ত গণতান্ত্রিক সমাজ কল্পনা করা যায় না| গণমাধ্যমের হাত বেঁধে দিয়ে কখনো রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়| তিনি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান|

সভায় সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান, আসক ফাউন্ডেশনের সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল আলম, সদস্য মো. ইসমাইল হোসেন, মো. নূর ইসলাম নয়ন, মিজানুর রহমান মিজান, বেলাল হোসেন রাজু, জাহিদ হোসেন, তহমিনা বেগম, লাইছুর রহমান, ফটো সাংবাদিক মো. নূর ইসলামসহ সাংবাদিক ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন|

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com