
এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি ত্রাণ (জিআর) চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন এমপি। শনিবার (২০ জুন ২০২৬) দুপুরে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা.এজেড এম জাহিদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার,বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী চৌধুরী রুবেল,সাবেক ভিপি ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.কামর সেলিম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর নবাবগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা,বিরামপুর উপজেলা কৃষকদলের সভাপতি মো.শাহানুর আলম,সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন,উপজেলা যুবদলের সদস্য সচিব শিরোন আলম,কাটলা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজির হোসেন,দিওড় ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো.রেজওয়ান আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক,জন প্রতিনিধি ও স্থানীয় সুধীজন। উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী ডা.এজেড এম জাহিদ হোসেন এমপি বলেন,“ধনী গরিব,ধর্ম বর্ণ বা দল মত নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়াতে চায় বিএনপি। বিপদগ্রস্ত মানুষের সহায়তায় রাজনৈতিক পরিচয় বড় বিষয় নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে নিরপেক্ষভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে।”পরে মন্ত্রী দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি বরাদ্দের জিআর চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তারা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও সহায়তা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply