সংবাদ শিরোনাম:
ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রংপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ রংপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার ‎ দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত ভূয়া অষ্টম শ্রেণির সনদে আয়া পদে চাকুরির অভিযোগ! শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নেপথ্যে কে? বিরামপুরে অসহায় মানুষের পাশে বিএনপি নেতা রেজাউল করিম রেজু: দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীসহ পরিবারের মাঝে ‘জিয়ার চাল’ বিতরণ হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন বিরামপুরে একই পরিবারের চার শিশুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ: সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর
বিরামপুরে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেড ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

বিরামপুরে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেড ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি,পলিশেডে উৎপাদিত ফসলের গুণগত মান সংরক্ষণ এবং কৃষি উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেল ৩টায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার নারী অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বাস্তবায়ন করে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেড নির্মাণ প্রকল্প, বিএডিসি সেচ বিভাগ, কৃষি মন্ত্রণালয়। এতে সহযোগিতা করে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, সেচ বিভাগ, বিএডিসি, দিনাজপুর রিজিয়ন।
প্রশিক্ষণে আধুনিক ও পানি সাশ্রয়ী সেচ ব্যবস্থার ব্যবহার, পলিশেডে উৎপাদিত ফসলের গুণগত মান বজায় রাখার বিভিন্ন কলাকৌশল, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের গবাদিপশু ও হাঁস-মুরগি পালন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেনের সহধর্মিণী ডা. শরিফা করিম স্বর্ণা। তিনি নারীদের কৃষি ও পারিবারিক অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.শফিকুল আলম মামুন,সভাপতি, বিরামপুর উপজেলা বিএনপি; মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল,সাধারণ সম্পাদক,বিরামপুর উপজেলা বিএনপি; হুমায়ুন কবির,সভাপতি, বিরামপুর পৌর বিএনপি; মো. রেজাউল করিম রেজু, সাধারণ সম্পাদক,বিরামপুর পৌর বিএনপি; এবং মো.শাহানুর আলম,সভাপতি, বিরামপুর উপজেলা কৃষক দল।
এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কমল কান্ত রায়,উপজেলা কৃষি কর্মকর্তা, বিরামপুর এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,কৃষির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। বিশেষ করে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি কৃষি উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নারীদের কৃষি ও প্রাণিসম্পদ খাতে আরও সম্পৃক্ত হয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের সঙ্গে মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে কৃষি,গবাদিপশু পালন,হাঁস মুরগি ব্যবস্থাপনা এবং পারিবারিক আয়ের উৎস বৃদ্ধির নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত নারীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে কৃষি উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর বলে অভিমত ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com