সংবাদ শিরোনাম:
দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১৫ আগস্ট উপলক্ষে বিরামপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি সেলাই মেশিনে বদলে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আদিবাসী নারী সিমা মিনজির জীবন মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসী পরিচয় নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ হাঁস থেকে ৭৫০ হাঁস পালনে ভাগ্য বদল হামিদ মিয়ার
বিরামপুরে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ

বিরামপুরে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান- | দিনাজপুরের বিরামপুর উপজেলায় সমাজের দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসী পরিবার ও শিক্ষার্থীদের সহায়তায় এককালীন সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১লা জুলাই ২০২৬) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তানজিনা খাতুন। অনুষ্ঠানে বিরামপুর উপজেলার দুস্থ, অসহায়,প্রতিবন্ধী ব্যক্তি,আদিবাসী পরিবার,আদিবাসী শিক্ষার্থী এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে এককালীন সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়। একইসঙ্গে বিরামপুর,হাকিমপুর,ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলার বেসরকারি এতিমখানা ও আশ্রমের জন্য ক্যাপিটেশন গ্রান্ট প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মি. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, বিরামপুর পৌর বিএনপির সভাপতি মোঃ হুমাউন কবীর, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করীম রেজু, সহ স্হানীয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবিষয়ে আয়োজকরা আরও জানান,সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন,শিক্ষা, চিকিৎসা ও মৌলিক চাহিদা পূরণে সহায়তা করার লক্ষ্যেই এ অনুদান প্রদান করা হয়েছে। এ ধরনের সহায়তা সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর সরকারের অঙ্গীকারের বাস্তব প্রতিফলন। অনুষ্ঠানে স্থানীয় জন প্রতিনিধি,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,সমাজসেবক,রাজনৈতিক ব্যক্তিবর্গ,সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে চেক বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। উপস্থিত অতিথিরা বলেন,সরকারি এই মানবিক উদ্যোগ সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আশার আলো হয়ে উঠবে। বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তি, দরিদ্র পরিবার,আদিবাসী জনগোষ্ঠী এবং মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা তাদের শিক্ষা,চিকিৎসা ও দৈনন্দিন জীবনের নানা প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com