সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উদযাপন, বিরামপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন,বিরামপুরে খামারিদের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান রানীশংকৈলে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নবাবগঞ্জে আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান,আদালতে সোপর্দ; অপরাধ দমনে কঠোর অবস্থানে পুলিশ সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ,শিক্ষকের বিরুদ্ধে ফুলবাড়ীতে থানায় লিখিত অভিযোগ রাণীশংকৈলের কোচল সীমান্তে ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে ৪২ বিজিবি দিনাজপুরের কসবায় বাংলাদেশ আদিবাসী পার্টির ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত ‎ ২১০ শিক্ষার্থীর মাঝে বিরামপুরে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পপির বৃক্ষরোপণ কর্মসূচি হেমন্তের আগমন চন্দনা রানী
প্রবল বৃষ্টিতে পানিতে ডুবে এলএসডি গোডাউন: ধান জমা দিতে পারছেন না কৃষক, ভোগান্তিতে শ্রমিক

প্রবল বৃষ্টিতে পানিতে ডুবে এলএসডি গোডাউন: ধান জমা দিতে পারছেন না কৃষক, ভোগান্তিতে শ্রমিক

এমডি রেজওয়ান আলী, বুরো প্রধান:
বিরামপুর, ২৩ জুলাই ২০২৬: টানা ও প্রবল বৃষ্টিতে বিরামপুর এলএসডি গোডাউনের ভেতরে হাঁটুসমান পানি জমে যাওয়ায় ধান জমা দিতে পারছেন না স্থানীয় কৃষকরা। একই সঙ্গে পানির মধ্যে কাজ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমিকরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টা ২৮ মিনিটের দিকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ভারী বৃষ্টির পর পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় বৃষ্টির পানি গোডাউনের ভেতরেই আটকে পড়ে। ফলে গোডাউনের স্বাভাবিক কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে। গোডাউনের ভেতরে দেখা যায়,শ্রমিকরা হাঁটুসমান পানির মধ্য দিয়ে ধানের বস্তা বহনের চেষ্টা করছেন। পানিতে ভিজে চলাচলের পথ পিচ্ছিল হয়ে পড়ায় দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে। শ্রমিকরা জানান,দীর্ঘ সময় পানিতে দাঁড়িয়ে কাজ করা অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এক শ্রমিক বলেন, “পানির মধ্যে দাঁড়িয়ে ধানের বস্তা ওঠানো নামানো খুবই কষ্টকর। কাজের গতি কমে গেছে, আবার দুর্ঘটনার ভয়ও রয়েছে।”
অন্যদিকে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। দূর-দূরান্ত থেকে ট্রাক,ভ্যান ও অন্যান্য যানবাহনে ধান নিয়ে এলেও পানির কারণে নির্ধারিত স্থানে ধান পৌঁছাতে পারছেন না তারা। অনেক কৃষক ধানের বস্তা নিয়ে গোডাউনের বাইরে অপেক্ষা করছেন। কৃষকদের আশঙ্কা,দীর্ঘ সময় বাইরে পড়ে থাকলে বৃষ্টিতে ধান ভিজে নষ্ট হতে পারে, এতে তারা আর্থিক ক্ষতির মুখে পড়বেন। এক কৃষক বলেন, “ধান অনেক কষ্টে উৎপাদন করেছি। এখন যদি বৃষ্টিতে ভিজে নষ্ট হয়,তাহলে আমাদের বড় ক্ষতি হবে।”
কৃষকদের অভিযোগ,পানি নিষ্কাশনের পথ দীর্ঘদিন ধরে ঠিকমতো পরিষ্কার না করায় সামান্য ভারী বৃষ্টিতেই গোডাউনের ভেতরে পানি জমে যায়। তারা দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সচল করে পানি অপসারণের দাবি জানিয়েছেন।
এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, এলএসডি গোডাউন খাদ্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো। দীর্ঘদিন পানি জমে থাকলে গোডাউনের ভবন, দেয়াল, মেঝে ও সংরক্ষণ ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তাদের দাবি, শুধু অস্থায়ীভাবে পানি সরিয়ে দিলেই সমস্যার সমাধান হবে না। গোডাউনের চারপাশের ড্রেন পরিষ্কার,পানি নিষ্কাশনের স্থায়ী পথ তৈরি এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিতে হবে। স্থানীয় কৃষক,শ্রমিক ও সচেতন মহলের প্রত্যাশা,কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে কার্যকর পদক্ষেপ নেবে,যাতে গোডাউনের স্বাভাবিক কার্যক্রম চালু হয় এবং ভবিষ্যতে এমন জলাবদ্ধতার পুনরাবৃত্তি না ঘটে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com