সংবাদ শিরোনাম:
বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া, থানা পুলিশ নির্বিকার! দিনাজপুরে ১০ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের কলমবিরতি ও অবস্থান কর্মসূচি অধিক্ষেত্র বহাল, অবসরের বয়স ৭৫ বছর নির্ধারণ ও নিবন্ধন ফি বৃদ্ধির দাবি বিরামপুরের সমাজকল্যাণমন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেনের উন্নয়নে বড় পরিকল্পনা: নিয়ে মতবিনিময় সভা জয়পুরহাট ও দিনাজপুরে বিজিবির ব্যাপক অভিযান, ৮ কোটি ৮৮ লাখ টাকার মালামাল জব্দ মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আটক ১৭ জন, উদ্ধার ইয়াবা-ট্যাপেন্টাডলসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য দিনাজপুর জেলা জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন সম্পন্ন দিনাজপুরের বিরামপুরে খানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন ৩নং খানপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান ‎ ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামীকে গ্রেফতার করছে না পুলিশ বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে মানবসেবার অঙ্গীকারে দিনাজপুর লায়ন্স ক্লাবের ৫০তম অভিষেক নতুন নেতৃত্বের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর | শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রম সম্প্রসারণের প্রত্যয় নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের বাধা ও হুমকির প্রতিবাদে দিনাজপুর বিরামপুরে বাংলাদেশ আদিবাসী পার্টির প্রতিবাদী র‍্যালি ও মানববন্ধন ‎
নোনা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

নোনা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

পেয়ার আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী হরিপুর উপজেলায় নোনা নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আনারুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার যাদুরাণী এলাকার গনাগাছী নোনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনারুল ইসলাম উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে আনারুল ইসলাম প্রতিদিনের মতো নোনা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি নদীর পানিতে তলিয়ে যান। পরে দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে স্থানীয়রা বিষয়টি হরিপুর ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে তল্লাশি চালিয়ে আনারুল ইসলামের মরদেহ উদ্ধার করেন।
তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com