সংবাদ শিরোনাম:
কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয় ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
দোয়ারাবাজারে জমির বিরোধে বৃদ্ধকে হত্যা,

দোয়ারাবাজারে জমির বিরোধে বৃদ্ধকে হত্যা,

ডেস্ক নিউজঃ
দোয়ারাবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৮৫ বছরের বৃদ্ধ মোহাম্মদ আলীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব—৯ ও র‌্যাব—১১ এর যৌথ অভিযানে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম জিয়াউর রহমান (৩২)। তিনি দোয়ারাবাজার উপজেলার হাবিবনগর গ্রামের মৃত চান মিয়ার ছেলে এবং হত্যা মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামি।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ আগস্ট (শুক্রবার) রাতে র‌্যাব—৯ (সিপিসি—৩, সুনামগঞ্জ) এবং র‌্যাব—১১ (সিপিসি—২, কুমিল্লা)—এর একটি যৌথ আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বাজগড্ডা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ ও র‌্যাবের তদন্তে জানা যায়,দোয়ারাবাজার এর সোনাপুর গ্রামের বাসিন্দা নিহত মোহাম্মদ আলীর জমি ছেলের নামে লিখে নেওয়ার জন্য তার ছেলে ইসমাইল মিয়া (৫ নম্বর বিবাদী) ও পুত্রবধূ হোছনা বেগম (১ নম্বর বিবাদী) দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় বৃদ্ধের ওপর নির্যাতন ও পারিবারিক কলহ বাড়তে থাকে।
একপর্যায়ে পুত্রবধূ হোছনা বেগম শ্বশুরকে হত্যার পরিকল্পনা করেন এবং স্থানীয় রুহুল আমিন (২ নম্বর বিবাদী)—এর সাথে ৫০ হাজার টাকার চুক্তি করেন। চুক্তি অনুযায়ী গত ১৪ আগস্ট গভীর রাতে রুহুল আমিন, নজরুল ইসলাম (৩ নম্বর বিবাদী) ও জিয়াউর রহমান (৪ নম্বর বিবাদী) হোছনা বেগমের সহযোগিতায় ঘরে প্রবেশ করেন।

তারা বৃদ্ধ মোহাম্মদ আলীর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের নাতনি বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা (মামলা নং—২৪, তারিখ: ১৬/০৮/২০২৬) দায়ের করেন। ঘটনাটি প্রকাশ্যে এলে র‌্যাব—৯ ছায়া তদন্ত শুরু করে। এর আগে গত ১৮ আগস্ট ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছিল র‌্যাব—৯। সর্বশেষ জিয়াউর রহমানকে গ্রেপ্তারের মাধ্যমে মামলার এজাহারনামীয় চার আসামিকেই আইনের আওতায় আনা হলো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com