
নিজস্ব প্রতিবেদক, বিরামপুর, দিনাজপুর:
আজ সোমবার (১৭ আগস্ট, ২০২৪) দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে দিনব্যাপী একটি বিশেষ কর্মশালা সম্পন্ন হয়েছে। ‘দলীয় গতিশীলতা, সামাজিক বিশ্লেষণ এবং কমিউনিটি অর্গানাইজেশন’ (Workshop on Group Dynamics, Social Analysis and Community Organization) শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়।
কারিতাস জার্মানির অর্থায়নে এবং কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চলের বাস্তবায়নে এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল ক্লাব লিডার, নারী ফোরাম এবং উন্নয়ন কমিটির সদস্যদের নেতৃত্ব ও সক্ষমতা বৃদ্ধি করা।
কর্মশালায় ৩নং খানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা ক্লাব লিডার, নারী সদস্য এবং স্থানীয় উন্নয়ন কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষকেরা দলীয় গতিশীলতা কীভাবে স্থানীয় উন্নয়নে অবদান রাখতে পারে, কীভাবে সামাজিক পরিস্থিতির বিশ্লেষণ করে সমাধানের পথ খোঁজা যায় এবং কমিউনিটি পর্যায়ে উন্নয়নমূলক কাজের সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন করা সম্ভব, সে বিষয়ে বিশদ আলোচনা করেন। বিশেষ করে গ্রামীণ নারী ও তরুণদের উন্নয়ন প্রক্রিয়ায় আরও সক্রিয়ভাবে যুক্ত করার কৌশল নিয়ে গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ও ইতিবাচক মনোভাব দেখা গেছে। তারা বিশ্বাস করেন, এই প্রশিক্ষণ তাদের স্থানীয় সমস্যা সমাধানে এবং এলাকায় উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনায় আরও দক্ষতার সাথে কাজ করতে সাহায্য করবে।
অনুষ্ঠানে ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান সভাপতিত্বে কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা কারিতাস জার্মানি ও কারিতাস বাংলাদেশকে এমন সময়োপযোগী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন যে, এই ধরনের কার্যক্রম খানপুর ইউনিয়নের উন্নয়নে স্থায়ী প্রভাব ফেলবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply