
বীর বাঙ্গালী
✍🏻 মিলন মার্ডী
বাংলার বীর দামাল ছেলে-
রফিক, শফিক, জব্বার!
দেশের জন্য আহূত প্রাণ,
দেশের বীর পাহারাদার।
সবুজ-শ্যামল মাটির গন্ধে
রক্ষা করিয়াছ স্বদেশ,
উড়িয়েছ লাল-সবুজের পতাকা,
শত্রুর বুকে ত্রিশূল হেনে।
সমবেত একই পতাকাতলে,
রক্ষা করেছ মায়ের সম্ভ্রম,
তুমি সৈনিক, তুমি বীর বাঙালি!
ভীরু-কাপুরুষের রুদ্ধ শ্বাস,
হাসতে হাসতে জীবন দিতে
তুমিই বীর বাঙালি পারো।
একই মাটির মাংসপিণ্ড,
সকলেই প্রাণের সহোদর।
শহীদ অমর যত প্রাণ,
প্রণাম জানাই, বীর বাঙালি!
লালিত স্বপ্নের সোনার বাংলা।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply