সংবাদ শিরোনাম:
খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেনের গণসংযোগ কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়
বিরামপুরে ৩ হাজার ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার,নবাবগঞ্জে গাঁজার গাছসহ আটক ১

বিরামপুরে ৩ হাজার ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার,নবাবগঞ্জে গাঁজার গাছসহ আটক ১

এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও আনুমানিক ১০ কেজি ওজনের কাঁচা গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় বিরামপুরে দুইজন এবং নবাবগঞ্জে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) জেলার পৃথক দুই উপজেলায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী পৃথক মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিরামপুরে ৩ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ পুলিশ জানায়,বিরামপুর থানা পুলিশের একটি দল রাত্রিকালীন হাইওয়ে ডিউটি ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্ব পালনের সময় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার বিরামপুর থানাধীন ৪ নম্বর দিওড় ইউনিয়নের ধানঘরা পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে মো.মোরছালিন (২৬) ও মো.ময়নুল ইসলাম (২৫) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি,তাদের হেফাজত থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার মোরছালিন ধানঘরা পশ্চিমপাড়া গ্রামের মৃত সকিনুরের ছেলে। অপর গ্রেপ্তার ময়নুল ইসলাম ধানঘরা দক্ষিণপাড়া গ্রামের মো. মোক্তার হোসেনের ছেলে। দুজনেরই বাড়ি দিনাজপুরের বিরামপুর থানার দিওড় ইউনিয়নে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে,উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নবাবগঞ্জে বাড়ির ছাদে গাঁজার চাষ,গাছসহ গ্রেপ্তার ১ অন্যদিকে,একই দিনে নবাবগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে নিজ বাড়ির ছাদ থেকে আনুমানিক ১০ কেজি ওজনের কাঁচা গাঁজার গাছ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নবাবগঞ্জ থানাধীন দাউদপুর ইউনিয়নের হালুয়াঘাট গ্রামের মো. রাজু মিয়া (২৫) তার নিজ বসতবাড়ির ছাদে লোকচক্ষুর আড়ালে গাঁজার গাছ চাষ করছেন এমন গোপন তথ্য পায় পুলিশ। এর ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ছাদ থেকে আনুমানিক ১০ কেজি ওজনের কাঁচা গাঁজার গাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে রাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়। রাজু মিয়া হালুয়াঘাট গ্রামের মো. মজমুলের ছেলে বলে জানিয়েছে পুলিশ। মাদকবিরোধী অভিযান অব্যাহত পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,উদ্ধার করা মাদকদ্রব্য যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। দিনাজপুর জেলা পুলিশ জানিয়েছে,মাদকদ্রব্যের বিস্তার রোধ,মাদক কারবারি ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিরামপুর ও নবাবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে।
পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com