সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে অটোবাইকের অতিরিক্ত ভাড়া আদায়, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা সীমান্তবর্তী ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশার চাদর, ভোগান্তিতে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ রাণীশংকৈলে নাশকতা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পেট্রোল বোমা নিক্ষেপ, আটক এক; অজ্ঞাতনামা পলাতকদের বিরুদ্ধে মামলা পীরগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে রাঙ্গাটুঙ্গীর শিরোপা জয় দিনাজপুরে ‘লাল ঘর’-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রতিটি মহল্লায় ‘লাল ঘর’ প্রতিষ্ঠার আহ্বান সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের দ্বিতীয় বিয়ে,বিরামপুরে দেনমোহর ও নির্যাতনের অভিযোগে তোলপাড় ৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ,আদালতে মামলা বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া, থানা পুলিশ নির্বিকার! দিনাজপুরে ১০ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের কলমবিরতি ও অবস্থান কর্মসূচি অধিক্ষেত্র বহাল, অবসরের বয়স ৭৫ বছর নির্ধারণ ও নিবন্ধন ফি বৃদ্ধির দাবি বিরামপুরের সমাজকল্যাণমন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেনের উন্নয়নে বড় পরিকল্পনা: নিয়ে মতবিনিময় সভা
শরীরের পাশাপাশি মনের যত্নও জরুরি বিরামপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা

শরীরের পাশাপাশি মনের যত্নও জরুরি বিরামপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা

এমডি রেজওয়ান আলী, বুরো প্রধান : দিনাজপুরের বিরামপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানসিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি,মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ এবং মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং ল্যাম্বের এসএওয়াইএসআরএইচআর ও কমিউনিটি সেফটি শিল্ড (সিএসটু) প্রকল্পের আর্থিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটির প্রতিপাদ্য ছিল “জীবনে অভিজ্ঞতার কণ্ঠস্বর শুনি: সত্যিকারের কণ্ঠ, সত্যিকারের পরিবর্তন”। দিবসটি উপলক্ষে সকালে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশ গ্রহণকারীরা মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন। র‍্যালিটি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব ও বক্তব্যের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুব্রত কুমার সেন। এ সময় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা.মো.শাহরিয়ার পারভেজ, ল্যাম্বের টেকনিক্যাল কো অর্ডিনেটর গোলাম মোস্তফা এবং সিএসটু প্রকল্পের টেকনিক্যাল কো অর্ডিনেটর নিরঞ্জন বর্মনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।বক্তারা বলেন, শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। মানসিক চাপ,উদ্বেগ,হতাশা ও নানা প্রতিকূল পরিস্থিতি মানুষের স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করতে পারে। তাই মানসিক সমস্যাকে অবহেলা না করে সময়মতো প্রয়োজনীয় সহায়তা ও চিকিৎসা গ্রহণ করা জরুরি। তাঁরা আরও বলেন,মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজে প্রচলিত নেতিবাচক ধারণা ও সংকোচ দূর করতে পরিবার,শিক্ষা প্রতিষ্ঠান,স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। মানসিক সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের দোষারোপ বা অবহেলা না করে তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনা,অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী পেশাদার সহায়তা গ্রহণে উৎসাহিত করা প্রয়োজন। বক্তারা মনে করেন, মানুষের বাস্তব অভিজ্ঞতা ও অনুভূতিকে গুরুত্ব দিয়ে মানসিক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও গ্রহণযোগ্য করা সম্ভব। এ জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের পাশাপাশি প্রাথমিক পর্যায়েই সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে ল্যাম্বের সংশ্লিষ্ট প্রকল্পগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ উপকারভোগী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক,নার্স,স্বাস্থ্য পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণ কারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে র‍্যালি ও আলোচনা সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকদের প্রত্যাশা,এ ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়বে এবং মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা,সহযোগিতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে বিরামপুরে মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com