সংবাদ শিরোনাম:
রাণীশংকৈলে অটোবাইকের অতিরিক্ত ভাড়া আদায়, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা সীমান্তবর্তী ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশার চাদর, ভোগান্তিতে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ রাণীশংকৈলে নাশকতা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পেট্রোল বোমা নিক্ষেপ, আটক এক; অজ্ঞাতনামা পলাতকদের বিরুদ্ধে মামলা পীরগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে রাঙ্গাটুঙ্গীর শিরোপা জয় দিনাজপুরে ‘লাল ঘর’-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রতিটি মহল্লায় ‘লাল ঘর’ প্রতিষ্ঠার আহ্বান সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের দ্বিতীয় বিয়ে,বিরামপুরে দেনমোহর ও নির্যাতনের অভিযোগে তোলপাড় ৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ,আদালতে মামলা বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া, থানা পুলিশ নির্বিকার! দিনাজপুরে ১০ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের কলমবিরতি ও অবস্থান কর্মসূচি অধিক্ষেত্র বহাল, অবসরের বয়স ৭৫ বছর নির্ধারণ ও নিবন্ধন ফি বৃদ্ধির দাবি বিরামপুরের সমাজকল্যাণমন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেনের উন্নয়নে বড় পরিকল্পনা: নিয়ে মতবিনিময় সভা
দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুলে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ

দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুলে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ

বিশেষ প্রতিনিধি: বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নে অবস্থিত ‘দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল’-এ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পোশাক (ইউনিফর্ম) বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শিশুদের স্বপ্নের এই পাঠশালায় শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন পোশাক তুলে দেন ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান।

প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান বলেন, “আদিবাসী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল প্রশংসনীয় ভূমিকা পালন করছে। এই শিশুরা যেন তাদের স্বপ্নের মতো করে গড়ে উঠতে পারে, সে জন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও এই স্কুলের সার্বিক উন্নয়নে সব ধরনের সহায়তার ধারা অব্যাহত থাকবে।”

স্কুল পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও শিক্ষকদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ সম্পন্ন হয়। নতুন পোশাক পেয়ে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে দারুণ উচ্ছ্বাস ও আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে। অভিভাবকবৃন্দ স্কুলের এ ধরনের উদ্যোগ এবং ইউপি চেয়ারম্যানের উপস্থিতির জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com