সংবাদ শিরোনাম:
জয়পুরহাট ও দিনাজপুরে বিজিবির ব্যাপক অভিযান, ৮ কোটি ৮৮ লাখ টাকার মালামাল জব্দ মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আটক ১৭ জন, উদ্ধার ইয়াবা-ট্যাপেন্টাডলসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য দিনাজপুর জেলা জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন সম্পন্ন দিনাজপুরের বিরামপুরে খানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন ৩নং খানপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান ‎ ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামীকে গ্রেফতার করছে না পুলিশ বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে মানবসেবার অঙ্গীকারে দিনাজপুর লায়ন্স ক্লাবের ৫০তম অভিষেক নতুন নেতৃত্বের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর | শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রম সম্প্রসারণের প্রত্যয় নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের বাধা ও হুমকির প্রতিবাদে দিনাজপুর বিরামপুরে বাংলাদেশ আদিবাসী পার্টির প্রতিবাদী র‍্যালি ও মানববন্ধন ‎ ডায়াবেটিসে দেরি নয়,ব্যবস্থা নিন এখনই’স্লোগানে বিরামপুরে বর্ণাঢ্য আয়োজন গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
প্রিজাইডিং কর্মকর্তার পরিচয়পত্রে ছবি নেই, অভিযোগ জামায়াত প্রার্থীর

প্রিজাইডিং কর্মকর্তার পরিচয়পত্রে ছবি নেই, অভিযোগ জামায়াত প্রার্থীর

পেয়ার আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তার পরিচয়পত্রে ছবি না থাকার অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। এ ঘটনায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের পরিচয় যাচাইয়ের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন জামায়াতের প্রার্থী।
দেলাওয়ার হোসেনের অভিযোগ, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং কর্মকর্তার পরিচয়পত্রে ছবি নেই। একই ধরনের সমস্যা সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের পরিচয়পত্রেও রয়েছে বলে তিনি দাবি করেন।
তাঁর মতে, পরিচয়পত্রে ছবি না থাকলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পরিচয় নিশ্চিত করা কঠিন হতে পারে। তাই বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে, হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সাকওয়াত হোসেন জানান, পরিচয়পত্রে ছবি থাকা প্রয়োজন। ছবি না থাকায় তিনি তা সংগ্রহের চেষ্টা করছেন। প্রয়োজনে পরিচয় নিশ্চিত করার জন্য ভোটার পরিচয়পত্র দেখার কথাও জানান তিনি।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com