সংবাদ শিরোনাম:
কুলিক নদীর তীরে নবজাতকের মরদেহ, কুকুরের মুখ থেকে উদ্ধার পীরগঞ্জে এমপিও জালিয়াতির অভিযোগ সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত,প্রবীণদের সম্মানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ‎বিরামপুরে “Smart Union” বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল পাঁড়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ নিয়ামতপুরে কারাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয় ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

পেয়ার আলীঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নাঈম (৫) শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় মাইশা (১১) নামে আরেক শিশুকে জীবিত উদ্ধার করা হলেও নাফিসা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ রয়েছে।

ঘটনা ঘটেছে, শুক্রবার (২৬জুন) দুপুরে পীরগঞ্জ উপজেলার জাবরহাট করনাই এলাকার টাঙ্গন নদীর আতাইঘাটে।

নিহত নাঈম হলেন জানরহাট সরকারপাড়া গ্রামের সোহেল রানার ছেলে। জীবিত হওয়া শিশু মাইয়া আব্দুর রশিদের মেয়ে। অন্যদিকে নিখোঁজ হওয়া এসএসসি পরীক্ষার্থী নাফিসা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার জুলফিকার আলীর মেয়ে।
এসএসসি পরীক্ষা শেষে সে তার নানাবাড়িতে বেড়াতে এসেছিলো।

স্থানীয়রা জানান, তিনজন নদীতে গোসল করতে নেমে একপর্যায়ে প্রবল স্রোতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা নাঈম ও মাইশাকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় নাঈমকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাইশা বর্তমানে সুস্থ রয়েছে।

নাফিসাকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালায়। তবে রাত ৯টা পর্যন্ত তল্লাশি করেও তার সন্ধান মেলেনি। রাত হওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। শনিবার সকালে আবার অভিযান শুরু হবে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক বলেন, রাত ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ শিক্ষার্থীকে পাওয়া যায়নি। শনিবার দিনের আলোয় আবারও অভিযান পরিচালনা করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com