
পেয়ার আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ আগস্ট) বিকেল আনুমানিক ৬টার দিকে রাণীশংকৈল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভান্ডারা এলাকায় বাচাই পাগলার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের একটি চৌকস টিমের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে একটি পরিত্যক্ত ঘরে গাঁজা সেবনরত অবস্থায় মো. লিটন, পিতা—মো. সৈদুল ইসলাম এবং মো. মানিক, পিতা—আব্দুল হককে আটক করা হয়।
ঘটনাস্থলে অপরাধ আমলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. লিটনকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মো. মানিককে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রাণীশংকৈল উপজেলার কোথাও মাদকসহ এ ধরনের অপরাধ সংঘটিত হতে দেখলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply