
এমডি রেজওয়ান আলী বুরো প্রধান:
ইসলামী ব্যাংকের বিভিন্ন বিষয়ে সংস্কার,জবাবদিহিতা ও গ্রাহকদের স্বার্থ সুরক্ষাসহ ৬ দফা দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম,দিনাজপুর জেলা শাখা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর দিনাজপুর শাখার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে বাহাদুর বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্যাংক শাখার সামনে গিয়ে শেষ হয়। এতে ইসলামী ব্যাংকের বিপুলসংখ্যক গ্রাহক অংশ নেন। গ্রাহক ফোরাম,দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে গ্রাহকদের বিভিন্ন দাবি ও উদ্বেগের কথা তুলে ধরা হয়। সমাবেশে বক্তব্য দেন মো.মিলন মিয়া,মাওলানা এরশাদুল হকসহ গ্রাহক ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রাজ্জাক গ্রাহক ফোরামের পক্ষ থেকে ৬ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান জহির হোসেনকে অপসারণ,ইসলামী ব্যাংকিং বিষয়ে দক্ষ ও সৎ ব্যক্তিদের সমন্বয়ে স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন, এস আলম গ্রুপের অবৈধভাবে অর্জিত বলে দাবি করা শেয়ার ও সম্পদ বাজেয়াপ্ত করে ব্যাংকের দায় পরিশোধের ব্যবস্থা করা,অভিজ্ঞ কর্মকর্তাদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা,সুবিধাভোগী কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ব্যাংক সংক্রান্ত আর্থিক অনিয়মের বিচার ও পাচারকৃত অর্থ উদ্ধারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন। সমাবেশে বক্তারা বলেন,ইসলামী ব্যাংক দেশের বিপুলসংখ্যক মানুষের আমানত ও আর্থিক লেনদেনের সঙ্গে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই ব্যাংকের পরিচালনা,আর্থিক ব্যবস্থাপনা ও গ্রাহকসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রাজ্জাক বলেন,“ইসলামী ব্যাংক দেশের মানুষের আস্থার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের স্বচ্ছতা,জবাবদিহিতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”তিনি আরও বলেন, গ্রাহকদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে যথাযথ উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পরে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। সকাল ১১টায় শুরু হওয়া বিক্ষোভ মিছিল ও সমাবেশটি প্রায় সাড়ে ১১টায় শেষ হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply